কিশোরগঞ্জে নতুন ৭৭ জনের করোনা ধরা পড়েছে। জেলায় চিকিৎসাধীন রোগির সংখ্যা তিন শতক ছাড়ালো। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ২৪ জানুয়ারি সোমবার রাত ৯ টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৪৮৯টি নমুনা পরীক্ষায় সদরে ২৮ জন, ভৈরবে ১৩ জন, বাজিতপুরে ১০ জন, করিমগঞ্জ ও কটিয়াদীতে ৮ জন করে, হোসেনপুর ও তাড়াইলে ৩ জন করে, পাকুন্দিয়ায় ২ জন, আর কুলিয়ারচর ও নিকলী একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ২৫ জন এবং পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৮৬টি নমুনা। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৩৪১ জন।