কিশোরগঞ্জে নতুন ৬০ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরে ২৮ জন, আর ভৈরবে ১৮ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ২৩ জানুয়ারি রোববার রাত ৯ টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৯৫টি নমুনা পরীক্ষায় সদরে ২৮ জন, ভৈরবে ১৮ জন, বাজিতপুরে ৭ জন, কটিয়াদীতে ২ জন, আর করিমগঞ্জ, পাকুন্দিয়া, কুলিয়ারচর, নিকলী ও ইটনায় একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ২৬ জন এবং পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩০৮টি নমুনা। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ২৬৪ জন।