আলমগীর শাহজাহান রেজা
এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রাক্তন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও জেলা জিয়া পরিষদের প্রাক্তন সভাপতি আলমগীর শাহজাহান রেজা (৭০) গতকাল ২১ জানুয়ারি শুক্রবার বিকালে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর জেলা শহরের শহীদি মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।