কিশোরগঞ্জে নতুন ৫৪ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ২৪ জন। আর সুস্থ হয়েছেন ১৭ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ২১ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৮৮টি নমুনা পরীক্ষায় সদরে ২৪ জন, বাজিতপুরে ১৩ জন, করিমগঞ্জে ৮ জন, কুলিয়ারচরে ৫ জন, কটিয়াদীতে ২ জন, আর পাকুন্দিয়ায় ও ভৈরবে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ২১ জনের নমুনা এবং পুরনো ৪ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩০৯টি নমুনা। অন্যদিকে সদরে ৭ জন, বাজিতপুরে ৪ জন, ভৈরবে ৩ জন, আর হোসেনপুর, কুলিয়ারচর ও নিকলীতে একজন করে সুস্থ হয়েছেন। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১৭৯ জন।