• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে আজ ৪৯, চলতি জানুয়ারির ২০ দিনে গতবছরের ২০ দিনের দ্বিগুণ আক্রান্ত

কিশোরগঞ্জে আজ ৪৯
চলতি জানুয়ারির ২০
দিনে গতবছরের ২০
দিনের দ্বিগুণ আক্রান্ত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে এবার করোনা সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার ৪৯ জনের করোনা ধরা পড়েছে। গতবছর জানুয়ারির প্রথম ২০ দিনে আক্রান্ত হয়েছিলেন ৭২ জন। আর এবছর জানুয়ারির প্রথম ২০ দিনে আক্রান্ত হয়েছেন ১৪১ জন, প্রায় দ্বিগুণ! তবে গতবছরের জানুয়ারির প্রথম ২০ দিনে বাজিতপুরের এক রোগীর মৃত্যু হয়েছিল। এবারের জানুয়ারিতে এখন পর্যন্ত কোন মৃত্যুর ঘটনা নেই। বস্তুত গতবছর ৯ সেপ্টেম্বর সর্বশেষ একজনের মৃত্যুর মধ্যে দিয়ে জেলায় মোট ২১৫ জনের মৃত্যু হয়েছে। এরপর আর কোন মৃত্যুর ঘটনা নেই।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ রাত সোয়া ৮টায় প্রকাশ করা জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৬৭টি নমুনা পরীক্ষায় সদর উপজেলায় ১৯ জন, ভৈরবে ১৪ জন, বাজিতপুরে ৭ জন, তাড়াইলে ৩ জন, কুলিয়ারচরে ২ জন, আর হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী ও অষ্টগ্রামে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্য জেলায় আক্রান্ত ১২ জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩০৬টি নমুনা। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১৪২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *