কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সোমবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে প্রকাশ করা জেলার বিগত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৩২টি নমুনা পরীক্ষায় সদরে ২ জন, আর কটিয়াদী ও বাজিতপুরে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত আরও ৪ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩২৪টি নমুনা। সোমবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৭৩ জন।