• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে কৃষক হত্যায় মা ও তিন ছেলেসহ ৬ ব্যক্তির যাবজ্জীবন

কিশোরগঞ্জে কৃষক হত্যায়
মা ও তিন ছেলেসহ ৬
ব্যক্তির যাবজ্জীবন

# মোস্তফা কামাল :-

কটিয়াদীতে এক কৃষক হত্যা মামলায় মা ও তিন ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ ১৭ জানুয়ারি সোমবার কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান তার রায়ে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভুনা গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী মজ্জু বানু (৫৫), তার তিন ছেলে বাচ্চু মিয়া (৩৮), ফেরদৌস মিয়া (২৮) ও সাফেক মিয়া (২৭) এবং একই গ্রামে আব্দুল মান্নান খানের ছেলে ছেলে জুবায়ের (২৮) ও আব্দুল মন্নাফ খানের ছেলে ফারুক মিয়াকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের করাদণ্ড দিয়েছেন। রায়ের সময় বাচ্চু মিয়া ছাড়া দণ্ডিত অন্য ৫ জন আদালত কাঠগড়ায় হাজির ছিলেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্য তিনজনকে বিচারক খালাস দিয়েছেন। রায়ের পর দণ্ডিত ও তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধে ২০১৭ সালের ২৬ জুন দুপুরে ভুনা গ্রামের কৃষক দুলাল মিয়ার (৪৫) ওপর অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে মুমূর্ষু অবস্থায় তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে একই দিন কটিয়াদী থানায় ১০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তবে এর মধ্যে একজন আগেই মারা গেছেন। আর পুলিশ তদন্ত করে একই বছর ২৪ ডিসেম্বর ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র দায়ের করেছিল। এদের মধ্যে ৬ জনকে যাবজ্জীবন ও তিনজনকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডিতদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট অধ্যক্ষ এমএ রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *