কিশোরগঞ্জে নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের রোবাবার রাতে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৩৩টি নমুনা পরীক্ষায় সদরে ১০ জন এবং হোসেনপুর, কুলিয়ারচর ও ভৈরবে ২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা আরও ৮ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৩০৯টি নমুনা। রোববার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ৫৯ জন।