কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ১৫ জানুয়ারি শনিবার রাত ৯টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৬৬টি নমুনা পরীক্ষায় সদরে ২ জন, আর হোসেনপুর ও পাকুন্দিয়ায় একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রাতে জেলায় আক্রান্ত করোনা রোগি চিকিৎসাধীন আছেন মোট ৫৩ জন। এরা হলেন সদরে ২৫ জন, ভৈরবে ৮ জন, বাজিতপুরে ৬ জন, কুলিয়ারচরে ৫ জন, আর হোসেনপুর, পাকুন্দিয়া ও অষ্টগ্রামে ২ জন করে, আর করিমগঞ্জ, কটিয়াদী ও নিকলীতে একজন করে।