• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ৫৫৩ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ২ পাচারকারী র‍্যাবের হাতে আটক

# মিলাদ হোসেন অপু :-

মাদক পাচারকালে ভৈরবে প্রাইভেটকার তল্লাশি করে ৫৫৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব।
গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দিনগত রাতে র‍্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব।
এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৫৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে আটক করে। আটককৃতরা হল সিলেটের জাকিগঞ্জ উপজেলার বাল্লা নামক গ্রামের মৃত মোবাশ্বির আলীর ছেলে আব্দুল্লাহ (৪৫) এবং একই উপজেলার শাহজালালপুর গ্রামের আবদুল আজিজের ছেলে সুফিয়ান (২২)।
আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে র‍্যাব সুত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *