কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থও হয়েছেন ৪ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ৮ জানুয়ারি শনিবার রাত ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২২২টি নমুনা পরীক্ষায় বাজিতপুরে ২ জন, আর হোসেনপুর ও কুলিয়ারচরে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে সুস্থ হয়েছেন সদর, ভৈরব, নিকলী ও বাজিতপুরে একজন করে। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১৪ জন।