র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী ফরিদ মৃধা -পূর্বকণ্ঠ
র্যাবের একটি দল কটিয়াদী থেকে এক হাজার ৬২০ পিস ইয়াবাস ব্রাহ্মণবাড়িয়ার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কটিদয়াদী বাসস্ট্যান্ড এলাকার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের ওপর থেকে এসব ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগায়বিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত হীরণ মৃধার ছেলে মো. ফরিদ মৃধাকে (৫২) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেকদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে র্যাব জানতে পেরেছে। এ ঘটনায় কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।