• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করোনামুক্ত হলো অষ্টগ্রাম করোনাশূন্য থাকল না মিঠামইন উপজেলা

করোনামুক্ত হলো অষ্টগ্রাম
করোনাশূন্য থাকল না
মিঠামইন উপজেলা

# নিজস্ব প্রতিবেদক :-

একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্য দিয়ে করোনামুক্ত হলো অষ্টগ্রাম উপজেলা। অন্যদিকে, আনুমানিক দুই মাস করেনাশূন্য থাকার পর মিঠামইনে নতুন করে ২ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গতকাল ৫ নভেম্বর শুক্রবার রাত ১২টার দিকে প্রকাশ করা কিশোরগঞ্জ জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৩৫টি নমুনা পরীক্ষায় মিঠামইনে ২ জন আর সদরে একজনের করোনা ধরা পড়েছে। আর সুস্থ হয়েছে অষ্টগ্রামের একমাত্র রোগি। ফলে শুক্রবার রাতে জেলায় সর্বশেষ করেনায় চিকিৎসাধীন করোনা রোগি ছিলেন ৪৪ জন। বর্তমানে উপজেলাওয়ারি চিকিৎসাধীন রোগি আছেন সদরে ২৮ জন, ভৈরবে ৭ জন, বাজিতপুরে ২ জন, মিঠামইনে ২ জন, হোসেনপুরে ১ জন, পাকুন্দিয়ায় ১ জন, কটিয়াদীতে ১ জন, করিমগঞ্জে ১ জন এবং তাড়াইলে ১ জন। তবে এখন করোনশূন্য আছে কুলিয়ারচর, নিকলী, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *