কিশোরগঞ্জে আজ ২ নভেম্বর মঙ্গলবার ১৯৫টি নমুনা পরীক্ষায় কোন করোনা রোগি শনাক্ত হয়নি। তবে সদরে একজন সুস্থ হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আজ সন্ধ্যায় জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৪৫ জন। এর মধ্যে জেলার একমাত্র কোভিড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫০টি কোভিড বেডের মধ্যে রোগি আছেন মাত্র ৭ জন। এদের মধ্যে মাত্র ২ জন আছেন আইসিইউ বেডে। বাকি ৮টি আইসিইউ বেডই এখন ফাঁকা। এছাড়া ১৫টি এইচডিইউ বেডের সবগুলোই এখন ফাঁকা।