কিশোরগঞ্জে ২৩৬টি নমুনা পরীক্ষায় সদরে নতুন ৩ জনের করোনা ধরা পড়েছে। সদরে সুস্থও হয়েছেন ২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ২৭ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুসারে আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৪৯ জন।