কিশোরগঞ্জে ২৫ অক্টোবর সোমবার ২৩৯টি নমুনা পরীক্ষায় সদরে মাত্র একজনের করোনা ধরা পড়েছে। আর সুস্থ হয়েছেন সদরের ৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সোমবার রাতে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। সোমবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন করোনা রোগি ছিলেন ৪৯ জন।