• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করোনা রোগি ৪ সুস্থ হলেন ২ জন

করোনা রোগি ৪
সুস্থ হলেন ২ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদরে ২ জন, আর ভৈরব ও বাজিতপুরে একজন করে নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন সদরে ২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের ২২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৩৩টি নমুনা পরীক্ষায় নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ২২৯টি নমুনা। ২২ অক্টোবর জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৫৫ জন। ২২ অক্টোবর উপজেলাওয়ারি চিকিৎসাধীন রোগি আছেন সদরে ৪১ জন, হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর, বাজিতপুর ও অষ্টগ্রামে একজন করে, ভৈরবে ৬ জন। এছাড়া নিকলী, ইটনা ও মিঠামইনে এখন কোন করোনা রোগি নেই। ২২ অক্টোবর কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগিদের জন্য তৈরি রাখা ২৫০টি বেডের মধ্যে রোগি আছেন মাত্র ১১ জন। এর মধ্যে এইচডিইউ বেডে কোন রোগি নেই। আর আইসিইউ বেডে রোগি আছেন মাত্র একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *