• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

দেশের বিভিন্ন মন্দিরে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধনে বক্তৃতা করছেন অ্যাড. এমএ আফজাল। - পূর্বকণ্ঠ

দেশের বিভিন্ন মন্দিরে হামলার
প্রতিবাদে কিশোরগঞ্জে পূজা
উদযাপন পরিষদের মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের গুনধরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে দুর্বৃত্তদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে পূজা উদযাপন পরিষদ মানববন্ধন করেছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল। এছাড়াও বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক প্রণব সরকার, পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক প্রদীপ সরকার, সদর শাখার সভাপতি মাখন দেবনাথ, অ্যাডভোকেট সমর কান্তি প্রমুখ।প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধে ধর্ম নির্বিশেষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। স্বাধীনতার চেতনা বিরোধী শক্তিই দেশে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক বিভেদ, হানাহানি আর সহিংসতার ইস্যু তৈরি করে। তারা স্বাধীনতার চেতনার শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু। এদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইক ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য বক্তাগণ আহবান জানিয়েছেন। সেই সঙ্গে প্রশাসন ও আইন শৃংখলা বহিনীর প্রতিও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *