কিশোরগঞ্জে ১২ অক্টোবর মঙ্গলবার ২১৮টি নমুনা পরীক্ষায় কোন নতুন করোনা রোগি শনাক্ত হয়নি। তবে সদরে সুস্থ হয়েছেন সদরে ৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকাশ করা জেলার বিগত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ৬৫ জন।