কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ৮ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, ২৫২টি নমুনা পরীক্ষায় সদরে ৩ জন আর ভৈরবে একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ২৪৮টি নমুনা। আজ সুস্থ হয়েছেন সদরে ২ জন আর পাকুন্দিয়ায় একজন। ফলে আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৭৫ জন।