• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করোনামুক্ত হলো বাজিতপুর কিশোরগঞ্জে নতুন রোগী ২ সুস্থও হলেন নতুন ২ জন

করোনামুক্ত হলো বাজিতপুর
কিশোরগঞ্জে নতুন রোগী ২
সুস্থও হলেন নতুন ২ জন

# মোস্তফা কামাল :-

সর্বশেষ একজন রোগী স্স্থু হওয়ার মধ্য দিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাও আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার করোনামুক্ত হলো। এর আগে আরও ৫টি উপজেলা করোনামুক্ত হয়েছে। এছাড়া আজ ২২৮টি নমুনা পরীক্ষায় মাত্র ২ জনের করোনা ধরা পড়েছে। আজ সুস্থও হয়েছেন ২ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২২৮টি নমুনা পরীক্ষায় সদর ও পাকুন্দিয়ায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ২২৬টি নমুনা। আর সুস্থ হয়েছেন কুলিয়ারচর ও বাজিতপুরে একজন করে।
আজ জেলায় চিকিৎসাধীন মোট ৭৪ জন রোগীর মধ্যে উপজেলাওয়ারি রোগী আছেন সদরে ৫৪ জন, ভৈরবে ১১ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ২ জন, কটিয়াদীতে ২ জন, কুলিয়ারচরে ২ জন এবং হোসেনপুরে একজন। অন্যদিকে ৬টি উপজেলা করিমগঞ্জ, নিকলী, বাজিতপুর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এখন করোনামুক্ত।
জেলার একমাত্র কোভিড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসার জন্য ২৫০টি বেড প্রস্তুত রাখা হয়েছিল। এর মধ্যে আইসিইউ বেড আছে ১০টি, আর এইচডিইউ বেড আছে ১৫টি। তবে বেশ কিছুদিন ধরেই এইচডিইউ বেডগুলোতে কোন রোগী নেই। আইসিইউ বেডে আজ রোগী আছেন মাত্র ২ জন। আর হাসপাতালে আজ মোট করোনা রোগী আছেন ২৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *