• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে একজনের করোনা সুস্থও হলেন ভৈরবে ৫ জন, ৯ সেপ্টেম্বরের পর মৃত্যু নেই, এক মাসে সংক্রমণ ২.৮৭%

ভৈরবে একজনের করোনা
সুস্থও হলেন ভৈরবে ৫ জন
৯ সেপ্টেম্বরের পর মৃত্যু নেই
এক মাসে সংক্রমণ ২.৮৭%

# মোস্তফা কামাল :-

আজ ৪ অক্টোবর সোমবার কেবল কিশোরগঞ্জের ভৈরবে একজনের করোনা ধরা পড়েছে। আজ সুস্থ হওয়া ৫ ব্যক্তিও সবাই ভৈরবের। এছাড়া গত ৯ সেপ্টেম্বরের পর জেলায় আজ পর্যন্ত করোনায় আর কোন মৃত্যুর ঘটনা নেই। গত এক মাসে জেলায় নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার শতকরা ২ দশমিক ৮৭ ভাগ।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত সোয়া ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৬৪টি নমুনা পরীক্ষায় ভৈরবে একজনের করোনা ধরা পড়েছে। পুরনো এক রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৬২টি নমুনা। আজ সুস্থও হয়েছেন কেবল ভৈরবের ৫ জন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৭০ জন। অন্যদিকে গত ৯ সেপ্টেম্বর ভৈরবে সর্বশেষ ৮৫ বছরের এক পুরুষ রোগীর মৃত্যুর মধ্যে দিয়ে জেলায় মোট ২১৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর পর আজ পর্যন্ত জেলায় করোনায় আর কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া, গত ৫ সেপ্টেম্বর থেকে আজ ৪ সেপ্টেম্বর, এই এক মাসে জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ৭৩টি। এর মধ্যে রোগি শনাক্ত হয়েছে ২৩২ জন। ফলে এই একমাসে সংক্রমণের হার দাঁড়িয়েছে শতকরা ২ দশমিক ৮৭ ভাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *