কিশোরগঞ্জে আজ ৩ অক্টোবর রোববার ৩০১টি নমুনা পরীক্ষায় মাত্র ৪ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৮ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, ৩০১টি নমুনা পরীক্ষায় কেবল ভৈরবে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পুরনো এক রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৯৬টি নমুনা। তবে সুস্থ হয়েছেন সদর ও কটিয়াদীতে ৪ জন করে। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৭৪ জন।