কিশোরগঞ্জে আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার চিকিৎসাধীন করোনা রোগী শতকের নীচে নেমে ৯৫ জনে দাঁড়িয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, আজ ২৯৮টি নমুনা পরীক্ষায় কেবল বাজিতপুরে একজনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থ হয়েছেন ১৭ জন। এরা হলেন ভৈরবে ৮ জন, সদরে ৭ জন, আর কটিয়াদী ও কুলিয়ারচরে একজন করে। আজ জেলায় সর্বশেষ করোানায় চিকিৎসাধীন আছেন ৯৫ জন।