কিশোরগঞ্জে ২৬৫টি নমুনা পরীক্ষায় নতুন ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৫ জন, যার ২০ জনই ভৈরবের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহামানের আজ ২৯ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, ২৬৫টি নমুনা পরীক্ষায় সদর ও ভৈরবে ২ জন করে নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ভৈরবে ২০ জন, সদরে ৪ জন, আর বাজিতপুরে একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১১১ জন।