• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ট্রিপল ডিজিট রোগী একটি আর ডাবল ডিজিট দুই উপজেলায়, নতুন রোগী ১২, সুস্থ ১০

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে এক মাসের ব্যবধানে করোনা রোগী অবিশ্বাস্য হারে কমেছে। গত ১৫ আগস্ট জেলায় একদিনে সর্বোচ্চ ৩ হাজার ২৮৪ জন রোগী চিকিৎসাধীন ছিল। আর আজ ১৯ সেপ্টেম্বর রোববার চিকিৎসাধীন আছেন ২০৫ জন। এই এক মাস ৪ দিনে সেই হিসেবে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ৬ দশমিক ২৪ ভাগে। আজ ট্রিপল ডিজিট রোগী আছে কেবল সদর উপজেলায়। ডাবল ডিজিট রোগী আছে কেবল ভৈরব আর কটিয়াদী উপজেলায়। বাকি ৯ উপজেলায় সিঙ্গেল ডিজিট রোগী। এছাড়া ইটনা আর অষ্টগ্রাম এখন করোনাশূন্য।
আজ নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের রাত সাড়ে ৮টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, ৩৮৭টি নমুনা পরীক্ষায় ভৈরবে ৬ জন, সদরে ৫ জন, আর বাজিতপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। পুরনো ৫ জন রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৭০টি নমুনা। সুস্থ হয়েছেন সদরে ৭ জন, ভৈরবে ২ জন, আর কটিয়াদীতে একজন। আজ জেলায় করোনায় সর্বশেষ চিকিৎসাধীন আছেন মোট ২০৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫টি এইচডিইউ বেডই এখন খালি। ১০টি আইসিইউ বেডের মধ্যে মাত্র তিনটিতে রোগী রয়েছে। আর কোভিডের জন্য সর্বসাকুল্যে হাসপাতালে বরাদ্দ রাখা ২৫০টি বেডের বিপরীতে মোট রোগী আছে মাত্র ২৫ জন।
আজ উপজেলাওয়ারি চিকিৎসাধীন রোগী রয়েছে সদরে ১০৩ জন, ভৈরবে ৬৯ জন, কটিয়াদীতে ১১ জন, তাড়াইলে ৫ জন, কুলিয়ারচরে ৪ জন, নিকলীতে ৪ জন, বাজিতপুরে ৩ জন, হোসেনপুরে ২ জন, পাকুন্দিয়ায় ২ জন, করিমগঞ্জে একজন, আর মিঠামইনে একজন। তবে এখন ইটনা এবং অষ্টগ্রাম করোনাশূন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *