• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ১৭ মাসে সর্বোচ্চ সুস্থ ৩৪৭ জন, ৩ মাসে সর্বনিম্ন আক্রান্ত ২, করোনাশূন্য হলো ইটনা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ১৭ মাস আগে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার এ যাবতকালের সর্বোচ্চ ৩৪৭ জন রোগি করোনা থেকে সুস্থ হলেন। অন্যদিকে গত ৫ জুন জেলায় করোনা রোগি শনাক্ত হয়েছিল মাত্র ৩ জন। কিন্তু ৩ মাস ৯ দিন পর আজ সর্বনিম্ন ২ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া ৫ জন রোগি সুস্থ হওয়ার মধ্য দিয়ে আজ ১৩ উপজেলার মধ্যে ইটনা করোমুক্ত হলো।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত ১০ টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, কটিয়াদীতে ৮১ জন, ভৈরবে ৭২ জন, পাকুন্দিয়ায় ৬২ জন, বাজিতপুরে ৫১ জন, হোসেনপুরে ২৩ জন, নিকলীতে ১৯ জন, সদরে ১৬ জন, অষ্টগ্রামে ১১ জন, ইটনায় ৫ জন, করিমগঞ্জে ৪ জন, মিঠামইনে ২ জন, আর তাড়াইলে একজন সুস্থ হয়েছেন। এছাড়া ১৭৮টি নমুনা পরীক্ষায় হোসেনপুর ও ভৈরবে একজন করে রোগি শনাক্ত হয়েছে। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৭৫টি নমুনা। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৩৪৫ জন।
আজ উপজেলাওয়ারি চিকিৎসাধীন রোগির সংখ্যা হচ্ছে সদরে ১২২ জন, ভৈরবে ১১১ জন, কটিয়াদীতে ৪২ জন, পাকুন্দিয়ায় ১৪ জন, বাজিতপুরে ১৩ জন, কুলিয়ারচরে ১৩ জন, হোসেনপুরে ৭ জন, তাড়াইলে ৭ জন, করিমগঞ্জে ৫ জন, নিকলীতে ৫ জন, অষ্টগ্রামে ৫ জন, আর মিঠামইনে একজন। আজ পর্যন্ত জেলায় সংক্রমিত হয়েছিলেন ১১ হাজার ৮৪৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮৩ জন, আর মারা গেছেন ২১৫ জন। ফলে আজ পর্যন্ত জেলায় সুস্থতার হার শতকরা ৯৫ দশমিক ২৭ ভাগ, আর মৃত্যুহার শতকরা ১ দশমিক ৮২ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *