• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে শুরু হচ্ছে ৭০ সহস্রাধিক মানুষের গণটিকার দ্বিতীয় ডোজ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে গণটিকার আওতায় চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ গ্রহণকারী ৭৩ হাজার ৯৬৭ জনের দ্বিতীয় ডোজ প্রদানের কর্মসূচী ঘোষণা করেছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। তিনি এক নোটিশে জানিয়েছেন, ৭, ৮ ও ৯ আগস্ট যারা গণটিকার আওতায় প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, তাদেরকে স্ব স্ব তারিখ অনুযায়ী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পূর্বের টিকা কেন্দ্রেই সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। প্রত্যেককে টিকা গ্রহণের নিবন্ধন কার্ড এবং জাতীয় পরিচয় পত্রের কপি সঙ্গে নিয়ে যেতে হবে। সিভিল সার্জন জানিয়েছেন, গণটিকার বাইরেও ১৮ হাজার ৯৯০ জন নিয়মিত টিকাদান কর্মসূচীর আওতায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তারাও এই সময়ে দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। ফলে দ্বিতীয় ডোজের আওতায় মোট ৯২ হাজার ৯৫৭ জনকে টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *