কিশোরগঞ্জে সংক্রামণ খানিকটা ভাটার দিকে। নতুন ৬২ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদরে ২৬ জন, আর ভৈরবে ২০ জন। সুস্থ হয়েছেন ২১ জন, যাদের মধ্যে কটিয়াদীতে ১৪ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ১৩ আগস্ট শুক্রবার রাত ১১টার দিকে প্রকাশ করা জেলার বিগত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৪৬২টি নমুনা পরীক্ষায় নতুন নমুনা ৬২টি, পুরনো রোগিদের নমুনা ৫টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৩টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৯২টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ২৬ জন, ভৈরবে ২০ জন, কটিয়াদীতে ৮ জন, আর পাকুন্দিয়া, কুলিয়ারচর, বাজিতপু ও অষ্টগ্রামে ২ জন করে। আজ সুস্থ হওয়া ২১ জনের মধ্যে আছেন কটিয়াদীতে ১৪ জন, পাকুন্দিয়ায় ৩ জন, আর কুলিয়ারচর ও ইটনায় ২ জন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৩ হাজার ২৭১ জন।