• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৬ জনের মৃত্যু নতুন রোগি ৮৭, সুস্থ ৮৬, চিকিৎসাধীন রোগি কমেছে জটিল রোগিও এখন কমছে

কিশোরগঞ্জে ৬ জনের মৃত্যু
নতুন রোগি ৮৭, সুস্থ ৮৬
চিকিৎসাধীন রোগি কমেছে
জটিল রোগিও এখন কমছে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জন নারী আর ৩ জন পুরুষ। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ১৯১ জনে। নতুন রোগি শনাক্ত হয়েছে ৮৭ জন, যার মধ্যে সদরেই ৫৯ জন। আর সুস্থ হয়েছেন ৮৬ জন, যার মধ্যে সদরে ৫০ জন। তবে উর্ধমুখি ধারায় ছেদ টেনে আজ ১২ আগস্ট বৃহস্পতিবার চিকিৎসাধীন রোগির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ জন। গতকাল বুধবার ছিল ৩ হাজার ২৩৫ জন।
আবার জটিল রোগির সংখ্যাও কয়েক দিন ধরে কিছুটা কমতির দিকে। জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন ধরে ১০টি আইসিইউ বেড এবং ১৫টি এইচডিইউ বেড জটিল রোগিতে পূর্ণ থাকতো। যেমন গত ৯ আগস্ট ১০টি আইসিইউ বেড এবং ১৫টি এইচডিইউ বেডই রোগিতে পূর্ণ ছিল। কিন্তু পরদিন ১০ আগস্ট আইসিইউ বেডে রোগি একজন কমে ৯ জন আর এইচডিইউ বেডে ১৫ জন রোগিই ছিল। এর পরদিন ১১ আগস্ট আইসিইউ বেডে ৬ জন আর এইচডিইউ বেডে রোগি ছিল ১১ জন। আজ ১২ আগস্ট আইসিইউ বেডে ৭ জন আর এএইচডিইউ বেডে রোগি আছে ১১ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাতে প্রকাশ করা জেলার বিগত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সদরের ৫৫ বছরের এক নারী, পাকুন্দিয়ার ৭৫ বছরের এক নারী ও ৬০ বছরের এক পুরুষ, করিমগঞ্জের ৫০ বছরের এক নারী, কটিয়াদীর ৬০ বছরের এক পুরুষ ও কুলিয়ারচরের ৬০ বছরের এক পুরুষ রোগি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। আর ৫৬৮টি নমুনা পরীক্ষায় নতুন ৮৭টি, পুরনো রোগিদের ১৫টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৫টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৬১টি নমুনা। নতুন রোগিদের মধ্যে আছেন সদরে ৫৯ জন, কটিয়াদী ও হোসেনপুরে ৬ জন করে, বাজিতপুর ও কুলিয়ারচরে ৫ জন করে, করিমগঞ্জ ও পাকুন্দিয়ায় ২ জন করে, আর ভৈরব ও নিকলীতে ১ জন করে। সুস্থ হয়েছেন সদরে ৫০ জন, তাড়াইলে ১৮ জন, নিকলীতে ১৩ জন, আর কুলিয়ারচরে ৫ জন। আজ জেলায় করোনায় সর্বশেষ চিকিৎসাধীন আছেন ৩ হাজার ২৩০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *