• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করোনায় ভৈরবে মৃত্যু ১, জেলায় নতুন রোগি ১৮৮ সদরে ৬৫ ভৈরবে ৩২ জন, সুস্থ ৮৫, সদরেই ৫৩ জন

করোনায় ভৈরবে মৃত্যু ১
জেলায় নতুন রোগি ১৮৮
সদরে ৬৫ ভৈরবে ৩২ জন
সুস্থ ৮৫, সদরেই ৫৩ জন

# নিজস্ব প্রতিবেদক :-

করোনায় ভৈরবের এক নারীর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১১৮ জন, যার মধ্যে সদরেই ৬৫ জন, আর ভৈরবে ৩২ জন। সুস্থ হয়েছেন ৮৫ জন, যার মধ্যে সদরে ৫৩ জন আর বাজিতপুরে ৩২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ১১ আগস্ট বুধবার রাতে দেওয়া জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ভৈরবের ৬৫ বছরের এক নারী রোগি সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ১৮৫ জনের। অন্যদিকে ৮৪৩টি নমুনা পরীক্ষায় নতুন ১১৮টি, পুরনো রোগিদের ২২টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৪টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৬৯৯টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৬৫ জন, ভৈরবে ৩২ জন, হোসেনপুর ও বাজিতপুরে ৫ জন করে, পাকুন্দিয়ায় ৪ জন, নিকলী ও অষ্টগ্রামে ২ জন করে, আর করিমগঞ্জ, কুলিয়ারচর ও ইটনায় একজন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৩ হাজার ২৩৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *