• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ২ জনের মৃত্যু, নতুন করোনা রোগি ১০৯ সদরেই ৫৭ জন, সুস্থ ৭১

কিশোরগঞ্জে ২ জনের মৃত্যু
নতুন করোনা রোগি ১০৯
সদরেই ৫৭ জন, সুস্থ ৭১

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ১৮৪ জনের। নতুন রোগি শনাক্ত হয়েছে ১০৯ জন, যার ৫৭ জনই সদরের। সুস্থ হয়েছেন সদরের ৪৫ জনসহ মোট ৭১ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ১০ আগস্ট রাত পৌনে ১১টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সদরের ৮৫ বছরের এবং বাজিতপুরের ৭০ বছরের দুই পুরুষ রোগি সৈয়দ নজরুল হাসপাতালে করোনায় মারা গেছেন। আর ৫৫৮টি নমুনা পরীক্ষায় নতুন ১০৯টি, পুরনো রোগিদের ১৫টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ২টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৩২টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৫৭ জন, ভৈরবে ২৬ জন, হোসেনপুরে ৭ জন, নিকলীতে ৫ জন, কুলিয়ারচর ও অষ্টগ্রামে ৩ জন করে, করিমগঞ্জ, তাড়াইলে ও কটিয়াদীতে ২ জন করে, আর পাকুন্দিয়া ও মিঠামইনে একজন করে। সুস্থ হওয়া ৭১ জনের মধ্যে সদরে ৪৫ জন, অষ্টগ্রামে ১৩ জন, বাজিতপুরে ৮ জন, আর মিঠামইনে ৫ জন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক পেরিয়ে হয়ে গেছে ৩ হাজার ২০৩ জন। গতকাল সোমবার ছিল ৩ হাজার ১৬৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *