• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

১৮ দিন পর মৃত্যুহীন দিবস, কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১১২, সদরেই ৬৫ সুস্থ হয়েছেন ৫৫ জন

১৮ দিন পর মৃত্যুহীন দিবস
কিশোরগঞ্জে নতুন করোনা
রোগি ১১২, সদরেই ৬৫
সুস্থ হয়েছেন ৫৫ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে টানা ১৮ দিন করোনায় মৃত্যু দেখার পর আজ ৯ আগস্ট সোমবার একটি মৃত্যুহীন দিবস গেল। সর্বশেষ গত ২১ জুলাই ছিল মৃত্যুহীন দিবস। এরপর প্রতিদিনই মৃত্যুর খবর ছিল। ১৮ দিন পর আজ সিভিল সার্জন কার্যালয় থেকে করোনায় কারো মৃত্যুর খবর দেয়া হয়নি। তবে নতুন রোগি শনাক্ত হয়েছে ১১২ জন, যার মধ্যে সদরেই ৬৫ জন। আর সুস্থ হয়েছেন ৫৫ জন, যার মধ্যে সদরে ২০ জন, করিমগঞ্জে ২৮ জন, আর কুলিয়ারচরে ৭ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ রাত সাড়ে ১০টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৫৫৩টি নমুনা পরীক্ষায় নতুন ১১২টি, পুরনো রোগিদের ১৩টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৫টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪২৩টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৬৫ জন, হোসেনপুরে ১৪ জন, পাকুন্দিয়ায় ১১ জন, কটিয়াদীতে ৮ জন, বাজিতপুর ও অষ্টগ্রামে ৪ জন করে, তাড়াইল ও ভৈরবে ২ জন করে, আর করিমগঞ্জ ও ইটনায় একজন করে । আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৩ হাজার ১৬৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *