• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবের দু’জনের মৃত্যু, জেলায় আক্রান্ত ৭৮ জন, সুস্থ হলেন ৮৯ জন, ২২দিন পর রোগি কমলো

ভৈরবের দু’জনের মৃত্যু
জেলায় আক্রান্ত ৭৮ জন
সুস্থ হলেন ৮৯ জন
২২দিন পর রোগি কমলো

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। নতুন রোগি শনাক্ত হয়েছে ৭৮ জন, আর সুস্থ হয়েছেন ৮৯ জন। টানা ২২ দিন পর একদিনে চিকিৎসাধীন রোগির সংখ্যা আগের দিনের তুলনায় কমলো।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ৮ আগস্ট রোববার রাত সোয়া ১০টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ভৈরবের ৬৫ ও ৫৫ বছরের দুই নারী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো ১৮২। এছাড়া ৪৬১টি নমুনা পরীক্ষায় নতুন ৭৮টি, পুরনো রোগিদের ২টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৮টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৭৩টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৫২ জন, ভৈরবে ৭ জন, বাজিতপুরে ৬ জন, হোসেনপুর, করিমগঞ্জ ও কটিয়াদীতে ৩ জন করে, মিঠামইনে ২ জন, আর কুলিয়ারচর ও অষ্টগ্রামে একজন করে। সুস্থ হওয়া ৮৯ জনের মধ্যে সদরে ৩৯ জন, পাকুন্দিয়ায় ২৩ জন, বাজিতপুরে ২২ জন, আর কুলিয়ারচরে ৫ জন।
টানা ২২ দিন পর আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা আগের দিনের তুলনায় কমে গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১০। গতকাল শনিবার ছিল ৩ হাজার ১২৩ জন। এর আগে গত ১৬ জুলাই একদিনে চিকিৎসাধীন রোগি ছিল ১ হাজার ৪৮৩ জন, আর পরদিন ১৭ জুলাই চিকিৎসাধীন রোগির সংখ্যা কমে দাঁড়িয়েছিল ১ হাজার ৪১৬ জন। মাঝে টানা ২২ দিন রোগির সংখ্যা ক্রমাগত বেড়েই চলছিল। এমনকি, দৈনিক শতাধিক নতুন রোগি যোগ হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *