• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫ জনের মৃত্যু ভৈরবে ৩ আর সদরে ২, নতুন করোনা রোগি ১৩১

কিশোরগঞ্জে ৫ জনের মৃত্যু
ভৈরবে ৩ আর সদরে ২
নতুন করোনা রোগি ১৩১

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের শনিবার গভীর রাতে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সদরের ৮০ বছরের পুরুষ ও ৭৮ বছরের এক নারী এবং ভৈরবের ৬২ বছরের এক পুরুষ রোগি সৈয়দ নজরুল হাসপাতালে করোনায় মারা গেছেন। এছাড়া ভৈরবের ৬৫ ও ৪২ বছরের দুই নারী রোগি নিজ নিজ বাড়িতে মারা গেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হলো ১৮০ জনের। আর ৪৫০টি নমুনা পরীক্ষায় নতুন ১৩১টি, পুরনো রোগিদের ৮টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৪টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩০৭টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন কটিয়াদী ও ভৈরবে ৪৬ জন করে, সদরে ২৮ জন, কুলিয়ারচরে ৭ জন, পাকুন্দিয়ায় ২ জন, আর নিকলী ও বাজিতপুরে একজন করে। সুস্থ হয়েছেন ৫৪ জন, যার ৪৮ জন সদরে ও ৬ জন পাকুন্দিয়ায়। শনিবার রাতে জেলায় সর্বাশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১২৩। শুক্রবার ছিল ৩ হাজার ৫১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *