• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ৫৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে ৫৭ কেজি গাঁজাসহ
৪ মাদক ব্যবসায়ী আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে পৃথক অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ৬ আগস্ট শুক্রবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৩৪), মো. কাউসার মিয়া (৪৫), মো. জয় মিয়া (১৯) নামে তিন মাদক ব্যবসায়ীকে ২০ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ আটক করে।
অপরদিকে একই জায়গা থেকে রাত পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজাসহ মো. নেকবর হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মাসাউড়া গ্রামের মৃত মন মিয়ার ছেলে মো. সেলিম মিয়া, একই জেলার সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি গ্রামের মো. হুসেন মিয়ার ছেলে মো.কাউসার মিয়া ও একই গ্রামের মো. আনু মিয়ার ছেলে মো. জয় মিয়াকে আট করা হয়। এ সময় তাদের সাথে থাকা ২০ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়। অপরদিকে রাত পৌনে ১টার দিকে কুমিল্লা জেলার বুরিচং উপজেলার সাবেরবাজার গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. নেকবর হোসেনকে ৩৭ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *