• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে মৃত্যু আরও ৪ নতুন করোনা রোগি ১২৮

কিশোরগঞ্জে মৃত্যু আরও ৪
নতুন করোনা রোগি ১২৮

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ৬ আগস্ট শুক্রবার রাত পৌনে ১০টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সদরের ৫০ বছরের এক পুরুষ ও ৪০ বছরের এক নারী, ভৈরবের ৫৬ বছরের ও বাজিতপুরের ৫৮ বছরের দুই পুরুষ রোগি সৈয়দ নজরুল হাসপাতালে করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হলো ১৭৫ জনের। আর ৫৫৪টি নমুনা পরীক্ষায় নতুন ১২৮ জনের করোনা ধরা পড়েছে, যার ৫৩ জনই সদরের। সুস্থ হয়েছেন ৩১ জন, যার ২৪ জন কুলিয়ারচরের আর ৭ জন তাড়াইলের। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৫৩ জন, পাকুন্দিয়ায় ১৮ জন, কুলিয়ারচরে ১৬ জন, হোসেনপুরে ৯ জন, অষ্টগ্রামে ৭ জন, বাজিতপুরে ৬ জন, নিকলীতে ৫ জন, করিমগঞ্জে ৪ জন, ভৈরব ও মিঠামইনে ৩ জন করে, আর তাড়াইল ও কটিয়াদীতে ২ জন করে। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎকসাধীন রোগির সংখ্যা ৩ হাজারের কোটা পেরিয়ে হয়ে গেছে ৩ হাজার ৫১ জন। গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন ছিল ২ হাজার ৯৫৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *