• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে মৃত্যু আরও ৪, নতুন করোনা রোগি ১৫৩, সদরে ৫৪, ভৈরবে ৪০, সুস্থ হয়েছেন ৪৩ জন

কিশোরগঞ্জে মৃত্যু আরও ৪
নতুন করোনা রোগি ১৫৩
সদরে ৫৪, ভৈরবে ৪০
সুস্থ হয়েছেন ৪৩ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৫৩ জনের মধ্যে সদরে ৫৪ জন, ভৈরবে ৪০ জন, আর কটিয়াদীতে ২৯ জন। সুস্থ হয়েছেন ৪৩ জন, যাদের মধ্যে ভৈরবে ২৪ জন আর সদরে ১৯ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ৫ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সদরের ৭৫ বছরের, কটিয়াদীর ৫৫ বছরের ও পাকুন্দিয়ার ৬৫ বছরের তিন নারী সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। এছাড়া ভৈরবের ৫৫ বছরের এক পুরুষ নিজ বাড়িতে মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হলো মোট ১৭১ জনের। অন্যদিকে ৬৮৭টি নমুনা পরীক্ষায় নতুন ১৫৩টি, পুরনো রেগিদের ১১টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৭টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫১৬টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৫৪ জন, ভৈরবে ৪০ জন, কটিয়াদীতে ২৯ জন, পাকুন্দিয়ায় ৯ জন, হোসেনপুরে ৭ জন, কুলিয়ারচরে ৬ জন, মিঠামইনে ৩ জন, তাড়াইলে ২ জন, আর করিমগঞ্জ, নিকলী ও বাজিতপুরে একজন করে। আজ রাতে সর্বশেষ জেলায় করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক পেরিয়ে হয়ে গেছে ২ হাজার ৯৫৮ জন। গতকাল বুধবার ছিল ২ হাজার ৮৫২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *