• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের
উদ্যোগে শেখ কামালের
৭২তম জন্মবার্ষিকী পালন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে জুম প্রযুক্ততে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ছাড়াও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত পুুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলালসহ অন্যান্য আলোচকগণ শেখ কামালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ক্রীড়া প্রতিভা ও সাংস্কৃতিক প্রতিভাসহ নানামুখি কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন এবং রাইফেলস ক্লাবের উদ্যোগে পুরনো স্টেডিয়ামে শ্যুটিং প্রতিযোগিতারও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *