• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে মৃত্যু আরও ৪ এদের ২ জন ভৈরবের, নতুন রোগি ১৮১ জন সুস্থ ১০৮, সদরেই ১০১

কিশোরগঞ্জে মৃত্যু আরও ৪
এদের ২ জন ভৈরবের
নতুন রোগি ১৮১ জন
সুস্থ ১০৮, সদরেই ১০১

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আরও ৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। এদের দু’জন ভৈরবের, একজন কটিয়াদীর ও অপরজন বাজিতপুরের। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ১৬৭ জনের। নতুন আক্রান্ত হয়েছেন ১৮১ জন। যার মধ্যে সদরে ৬৪ জন, ভৈরবে ৪০ জন, আর ৩৪ জন কটিয়াদীতে। সুস্থ হয়েছেন ১০৮ জন, যাদের ১০১ জনই সদরের, আর বাকি ৭ জন মিঠামইনের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ ৪ আগস্ট বুধবার রাত সোয়া ১০টার দিকে জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছেন, তাতেই এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, কটিয়াদীর ৭০ বছরের এক নারী সৈয়দ নজরুল হাসপাতালে, ভৈরবের ৮০ বছরের এক নারী ও ৬৫ বছরের এক পুরুষ এবং বাজিতপুরের ৩৫ বছরের এক পুরুষ নিজ নিজ বাড়িতে মারা গেছেন। অন্যদিকে ৬৪৫টি নমুনা পরীক্ষায় নতুন ১৮১টি, পুরনো রোগিদের ৮টি ও অন্য জেলায় আক্রান্ত রোগিদের ১২টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৪৪টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৬৪ জন, ভৈরবে ৪০ জন, কটিয়াদীতে ৩৪ জন, পাকুন্দিয়ায় ১০ জন, অষ্টগ্রামে ৮ জন, তাড়াইল ও কুলিয়ারচরে ৬ জন করে, হোসেনপুরে ৪ জন, করিমগঞ্জ ও বাজিতপুরে ৩ জন করে, নিকলীতে ২ জন, আর মিঠামইনে ১ জন। আজ জেলায় আরও একটি শতক পেরিয়ে সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫২ জনে। গতকাল মঙ্গলবার ছিল ২ হাজার ৭৮৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *