• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব ও কটিয়াদীর দুই পুরুষের করোনায় মৃত্যু, নতুন রোগি ১৫৮ জন, সুস্থ হলেন ৪৬ জন

ভৈরব ও কটিয়াদীর দুই
পুরুষের করোনায় মৃত্যু
নতুন রোগি ১৫৮ জন
সুস্থ হলেন ৪৬ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনায় আরও দু’জন মারা গেছেন। নতুন রোগি শনাক্ত হয়েছে ১৫৮ জন, আর সুস্থ হয়েছেন ৪৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ৩ আগস্ট মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে প্রকাশ করা জেলার বিগত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, সৈয়দ নজরুল হাসপাতালে ভৈরবের ৬৩ বছরের এবং কটিয়াদীর ৮০ বছরের দুই পুরুষ রোগি মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৬৩ জনের করোনায় মৃত্যু হলো। অন্যদিকে ৬৯৭টি নমুনা পরীক্ষায় নতুন ১৫৮টি, পুরনো রোগিদের ১২টি এবং অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৪টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫২৩টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৫৪ জন, ভৈরবে ৩৩ জন, বাজিতপুরে ২৫ জন, পাকুন্দিয়ায় ২০ জন, কটিয়াদীতে ১১ জন, হোসেনপুরে ৫ জন, কুলিয়ারচরে ৪ জন, নিকলী ও ইটনায় ২ জন করে, আর তাড়াইল ও অষ্টগ্রামে একজন করে। সুস্থ হয়েছেন কটিয়াদীতে ২১ জন, পাকুন্দিয়ায় ১৬ জন, সদরে ৬ জন, কুলিয়ারচরে ২ জন, আর ইটনায় একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক পেরিয়ে হয়ে গেল ২ হাজার ৭৮৩। গতকাল সোমবার ছিল ২ হাজার ৬৭৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *