• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে ১৪ কেজি গাঁজাসহ
২ মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মো. রিপন মিয়ার ছেলে মো. অন্তর আহমেদ জয় (২১) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কামলাবাজ এলাকার মৃত সায়েদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৫)।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ আগস্ট মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে ভৈরব পৌর শহরের কালিপুর উত্তরপাড়া দারুল কুরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. অন্তর আহমেদ জয় (২১) ও মো. ফজলুল হক (৫৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২ হাজার টাকা জব্দ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *