• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে মৃত্যু ২, নতুন রোগি ১৮৩ জন ভৈরবে ৪৮ সদরে ৪৫, সুস্থ ৭৬, সদরেই ৬৮

কিশোরগঞ্জে মৃত্যু ২
নতুন রোগি ১৮৩ জন
ভৈরবে ৪৮ সদরে ৪৫
সুস্থ ৭৬, সদরেই ৬৮

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। নতুন রোগি শনাক্ত হয়েছে ১৮৩ জন। এদের মধ্যে ভৈরবে ৪৮, সদরে ৪৫, আর কটিয়াদীতে ৩৫ জন। সুস্থ হয়েছেন ৭৬ জন, যার ৬৮ জন সদরের, আর ৮ জন নিকলীর। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ২ আগস্ট সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টার জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের বিস্তারিত তথ্যে দেখা গেছে, সদরের ৬০ বছরের আর বাজিতপুরের ৪৫ বছরের দুই নারী রোগি সৈয়দ নজরুল হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ১৬১ জনে। এছাড়া ৭০৯টি নমুনা পরীক্ষায় নতুন ১৮৩টি, পুরনো রোগিদের ৭টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ১৪টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫০৫টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন ভৈরবে ৪৮ জন, সদরে ৪৫ জন, কটিয়াদীতে ৩৫ জন, বাজিতপুরে ১৭ জন, হোসেনপুরে ১০ জন, করিমগঞ্জে ৬ জন, নিকলীতে ৫ জন, তাড়াইল ও কুলিয়ারচরে ৪ জন করে, পাকুন্দিয়া ও মিঠামইনে ৩ জন করে, অষ্টগ্রামে ২ জন, আর ইটনায় একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক ডিঙিয়ে উঠে গেল ২ হাজার ৬৭৩ জনে। গতকাল রোববার ছিল ২ হাজার ৫৬৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *