• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে র‌্যাবের হাতে আটক মানব পাচারকারী চক্রের ৩ সদস্য

ভৈরবে র‌্যাবের হাতে
আটক মানব পাচারকারী
চক্রের ৩ সদস্য

# নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইটালিতে পাঠানোর নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানব পাচারকারী চক্রের ৩ দালালকে আটক করা হয়েছে। আজ ২ আগস্ট সোমবার র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সদস্যরা ভৈরবের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের দালাল মো. রানা মিয়া (৩০), মো. সাইফ মিয়া (২৩) ও মো. কামাল মিয়া (৬০)কে আটক করেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, মানব পাচাকারীচক্রটি দীর্ঘদিন যাবৎ ইটালিতে উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অসহায় বাংলাদেশীদের অবৈধভাবে নৌ-পথ এবং বিভিন্ন মাধ্যমে ৩ থেকে ৪ লক্ষ টাকার বিনিময়ে পাঠিয়ে আসছে। এছাড়াও অবৈধ অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের জিম্মি করে প্রতিনিয়ত ৬ থেকে ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবী এবং শারীরিক নির্যাতন করে আসছে। এসব ঘটনার প্রেক্ষিতে ভূক্তভোগীদের আত্মীয়স্বজনরা ভৈরব থানাসহ বিভিন্ন থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা অভিযানে নামে। র‌্যাব-১৪, সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে আজ ২ আগস্ট সোমবার ভৈরবের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৩ দালালকে আটক করে। আটককৃতরা দালালরা হলো নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগরের মৃত হামিদ মিয়ার ছেলে মো. রানা মিয়া (৩০), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর রেলগেইট এলাকার মো. ইসমাইল মিয়ার ছেলে মো. সাইফ মিয়া (২৩), একই উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মৃত শাফী উদ্দিনের ছেলে মো. কামাল মিয়া (৬০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *