• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে মৃত্যু ৫, আক্রান্ত ১৩২, সুস্থ ৮৬, ভৈরবেই আক্রান্ত ৩১ আর সদরে সুস্থ ৫৩

কিশোরগঞ্জে মৃত্যু ৫
আক্রান্ত ১৩২, সুস্থ ৮৬
ভৈরবেই আক্রান্ত ৩১
আর সদরে সুস্থ ৫৩

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ২৮ জুলাই বুধবার রাত ১০টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, জেলায় আরও ৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ১৩২ জন, যার মধ্যে ৩১ জনই ভৈরবের। সুস্থ হয়েছেন ৮৬ জন, যার ৫৩ জন সদরের, আর ৩৩ জন তাড়াইলের। আজ জেলায় মোট চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক অতিক্রম করলো।
প্রতিবেদনে দেখা গেছে, গতকাল মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বাজিতপুরের ৮০ ও ৪০ বছরের, কুলিয়ারচরের ৮০ বছরের, কটিয়াদীর ৭০ বছরের চার পুরুষ, আর সদরের ৬৮ বছরের এক নারী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৪৭ জনের করোনায় মৃত্যু হলো। আর ৪৭৫টি নমুনা পরীক্ষায় নতুন ১৩২টি, পুরনো রোগিদের ১০টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ৬টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩২৭টি নমুনা। নতুন রোগিদের মধ্যে আছেন ভৈরবে ৩১ জন, বাজিতপুরে ২৫ জন, কটিয়াদীতে ২২ জন, সদরে ১৬ জন, পাকুন্দিয়ায় ১২ জন, হোসেনপুরে ৯ জন, করিমগঞ্জে ৬ জন, কুলিয়ারচর ও নিকলীতে ৪ জন করে, অষ্টগ্রামে ২ জন, আর ইটনায় একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক অতিক্রম করে পৌঁছলো ২ হাজার ১১৭ জনে। গতকাল মঙ্গলবার ছিল ২ হাজার ৭৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *