• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে মৃত্যু দু’জনের, নতুন করোনা রোগি ১২২, সুস্থ হলেন ৮৭ জন

কিশোরগঞ্জে মৃত্যু দু’জনের
নতুন করোনা রোগি ১২২
সুস্থ হলেন ৮৭ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের আজ ২৭ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, দু’জনের মৃত্যু হয়েছে, নতুন রোগি শনাক্ত হয়েছে ১২২ জন, আর সুস্থ হয়েছেন ৮৭ জন। সদরের ৭৭ ও ৭০ বছরের দুই পুরুষ রোগি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৪২ জনের করোনায় মৃত্যু হলো। আর নমুনা পরীক্ষা হয়েছে ৫১৮টি। এর মধ্যে পিসিআর ল্যাবে ৩০৯টি, আর র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয়েছে ২০৯টি। তাতে নতুন রোগিদের ১২২টি, পুরনো রোগিদের ১০টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ১১টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৭৫টি নমুনা। নতুন রোগিদের মধ্যে আছেন সদরে ৫২ জন, বাজিতপুরে ১৬ জন, পাকুন্দিয়ায় ১০ জন, ভৈরবে ৯ জন, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ৬ জন করে, কটিয়াদীতে ৫ জন, কুলিয়ারচরে ৪ জন, আর তাড়াইলে ৩ জন। সুস্থ হয়েছেন সদরে ৩০ জন, ভৈরবে ২৭ জন, বাজিতপুরে ২২ জন, মিঠামইনে ৬ জন, আর কুলিয়ারচরে ২ জন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ২ হাজার ৭৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *