• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৭০, মারা গেছেন ৩ জন, সুস্থ হয়েছেন ৯৪ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৭০
মারা গেছেন ৩ জন
সুস্থ হয়েছেন ৯৪ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আজ ২৬ জুলাই সোমবার নতুন ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ জন। তবে সুস্থ হয়েছেন ৯৪ জন, যাদের সবাই সদরের। আজ চিকিৎসাধীন রোগির সংখ্যা ২ হাজার ছাড়ালো। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছেন, ৬৮১টি নমুনা পরীক্ষায় নতুন ১৭০টি, পুরনো রোগিদের ৮টি আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা রোগিদের ৯টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৯৪টি নমুনা। গত ২৪ ঘন্টায় মারা গেছেন সদরের ৮৫ বছরের ও কটিয়াদীর ৭০ বছরের দুই পুরুষ এবং হোসেনপুরের ৫৫ বছরের এক নারী। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৪০ জন। নতুন আক্রান্তদের মধ্যে আছেন কটিয়াদীতে ৩৬ জন, সদরে ৩৪ জন, কুলিয়ারচরে ২১ জন, বাজিতপুরে ১৮ জন, ভৈরব ও তাড়াইলে ১৭ জন করে, পাকুন্দিয়ায় ১৪ জন, নিকলী ও ইটনায় ৩ জন করে, হোসেনপুর, মিঠামইন ও অষ্টগ্রামে ২জন করে, আর করিমগঞ্জে একজন। আজ জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৩। গতকাল ছিল ১ হাজার ৯৭০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *