• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের চিত্র ভয়ঙ্কর নতুন ১৭৫ জনের করোনা সদরেই ১১৫ জন শনাক্ত, মৃত্যু ১, সুস্থ ৪৭

কিশোরগঞ্জের চিত্র ভয়ঙ্কর
নতুন ১৭৫ জনের করোনা
সদরেই ১১৫ জন শনাক্ত
মৃত্যু ১, সুস্থ ৪৭

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ভয়ঙ্কর চেহারা নিয়ে করোনার বিস্তার ঘটে চলেছে। আজ ২৫ জুলাই রোববার জেলায় নতুন ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরেই ১১৫ জন। সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন পাকুন্দিয়ার ৮৮ বছরের এক পুরুষ রোগি। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৭। তবে আজ সুস্থ হয়েছেন ৪৭ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত তথ্যে জানা গেছে, আজ ৬০৭টি নমুনা পরীক্ষায় নতুন ১৭৫টি, পুরনো রোগিদের ১০টি, আর অন্য জেলায় আক্রান্ত রোগিদের ২১টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪০১টি নমুনা। আক্রান্ত ১৭৫ জনের মধ্যে আছেন সদরে ১১৫ জন, হোসেনপুরে ১৯ জন, করিমগঞ্জে ৯ জন, পাকুন্দিয়ায় ৮ জন, কটিয়াদী, ভৈরব, নিকলী ও বাজিতপুরে ৪ জন করে, মিঠামইনে ৩ জন, তাড়াইলে ২ জন, আর কুলিয়ারচর, ইটনা ও অষ্টগ্রামে একজন করে। সুস্থ হয়েছেন করিমগঞ্জে ২৫ জন, কুলিয়ারচরে ১২ জন, আর ইটনায় ১০ জন। আজ আরও একটি শতক পেরিয়ে জেলায় সর্বশেষ চিকিৎসাধীন রোগি আছেন ১ হাজার ৯৭০ জন। গতকাল শনিবার ছিলেন ১ হাজার ৮৪৩ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *