• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১১৬, সদরেই আক্রান্ত ৮১, মারা গেছেন একজন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১১৬
সদরেই আক্রান্ত ৮১
মারা গেছেন একজন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে ১১৬ জন। এর মধ্যে সদরেই ৮১ জন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাকুন্দিয়ার ৫৩ বছরের এক পরুষ রোগি। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৩৩ জন। সুস্থ হয়েছেন নতুন ৩৫ জন, যার ৩৪ জন সদরের আর একজন মিঠামইনের।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজ ২৩ জুলাই শুক্রবার রাত ১০টার দিকে জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানিয়েছেন, ৩১৫টি নমুনা পরীক্ষায় নতুন ১১৬টি, পুরনো রোগিদের ৩টি, আর অন্য জেলা থেকে আক্রন্ত হয়ে আসা ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৯৩টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৮১ জন, কটিয়াদীতে ১৪ জন, ভৈরবে ১২ জন, পাকুন্দিয়া ও বাজিতপুরে ৩ জন করে, আর হোসেনপুর, কুলিয়ারচর ও নিকলীতে একজন করে। আজ আরও একটি শতক পেরিয়ে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮১৫ জন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৭৩৫ জন। অর্থাৎ প্রতিদিনই লাফিয়ে বাড়ছে রোগি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *