• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে এযাবত কালের সর্বাধিক ১৪৮ জনের করোনা, চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও এক শতক অতিক্রম

কিশোরগঞ্জে এযাবত কালের
সর্বাধিক ১৪৮ জনের করোনা
চিকিৎসাধীন রোগির সংখ্যা
আরও এক শতক অতিক্রম

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ২০ জুলাই মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে জেলার গত ২৪ ঘন্টার করেনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে মঙ্গলবার ৫০৭টি নমুনা পরীক্ষায় এযাবত কালের সর্বাধিক ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে দেখানো হয়েছে। একদিনে চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শকত অতিক্রম করেছে। মঙ্গলবার পুরনো ১৪ জন করোনা রোগি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৫ জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৪০টি নমুনা। তবে মঙ্গলবার সুস্থও হয়েছেন ৫৫ জন।
জেলায় নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৬০ জন, ভৈরবে ২০ জন, হোসেনপুর ও বাজিতপুরে ১৭ জন করে, পাকুন্দিয়ায় ১১ জন, কটিয়াদীতে ৯ জন, করিমগঞ্জে ৪ জন, নিকলীতে ৩ জন, তাড়াইল, কুলিয়ারচর ও ইটনায় ২ জন করে, আর মিঠামইনে একজন। মঙ্গলবার সুস্থ হওয়া ৫৫ জনের মধ্যে ভৈরবের ৩৭ জন, আর সদরের ১৮ জন। মঙ্গলবার জেলায় করোনায় সর্বশেষ চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬১৭ জন। সোমবার চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৫২৪ জন। অর্থাৎ মঙ্গলবার চিকিৎসাধীন রোগির সংখ্যা আরও একটি শতক অতিক্রম করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *